ঢাকার আবহাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ০৩ মে ২০২৫, ১৩:৪১

রাজধানীসহ আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রাও আগের মতোই বাড়তি থাকার সম্ভাবনাও রয়েছে। তাই দেশে আজও গরমের অনুভূতি আগের মতোই থাকতে পারে।

শনিবার (৩ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। এ সময় দেশে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া, দেশে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, ঢাকায় আজ সকাল ৬টার দিকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। এছাড়াও দেশে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ইত্তেফাক/কেএইচ/এনটিএম