পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীরে নিহত ৩ 

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:০৮

ভারত শাসিত কাশ্মীরে পাক বাহিনীর গোলাবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। 

তবে এনিয়ে আর বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় সেনাবাহিনী।

এর আগে ভারত দাবি করেছে, তারা পাকিস্তান ও পাকিস্তানি কাশ্মীরে নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পাকিস্তান বলছে, ছয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। 

এসব হামলায় আটজন নিহত এবং অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দুইজন। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় উত্তেজনাকর আবহের মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত। 

এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

ইত্তেফাক/এমএএম