শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সায়েন্স ল্যাবে গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:৩৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) রাতে রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন।

পুলিশ জানায়, এস এম মিজানুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

ওসি মোহসীন উদ্দিন বলেন, মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এপি