চরভদ্রাসনে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০২:০৪

ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পানিতে ডুবে তাকিয়া আক্তার নামে (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ছমির ব্যাপারীর ডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল খানের মেয়ে। হরিরামপুরের ইউপি চেয়ারম্যান আমির হোসেন খান রাত ৮টার দিকে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

জানা যায়, বাড়ির ভেতরে ও চারপাশে বন্যার পানি থাকায় শিশুটি ঘরেই ছিল। শিশুটির মা সীমা বেগম দৈনন্দিন কাজ সেরে সন্ধায় ঘরে গিয়ে মেয়েকে না পেয়ে খোজাখুজি শুরু করে দেয়। কিছু সময় পরে বাড়ির উঠানে শিশুটির লাশ ভেসে উঠে। শিশুটির অকাল মৃত্যুতে ঐ পরিবারে শেকের ছায়া নেমে এসেছে। শিশু মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা ঐ প্ররিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি  উপজেলা প্রশাসনের পক্ষ হতে ঐ পরিবারকে সব রকমের সহযোগিতা করার আস্বাস দেন। শিপন খান নামে তাকিয়ার ৪বছর বয়সী এক ভাই রয়েছে। 

ইত্তেফাক/এমআই