মাদারীপুরের মাদ্রাসাছাত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৮:৪৫

মাদারীপুরের চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী দীপ্তি আক্তার (১৫) হত্যা মামলার প্রধান আসামি ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন খানকে র‌্যাব-৮ শনিবার গ্রেফতার করেছে। সাজ্জাদের বাড়ি মাদারীপুর পৌর এলাকার পূর্ব খাগদী এবং তার পিতার নাম সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ১১ জুলাই সদর উপজেলার চরনাচনা মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী দীপ্তি মাদারীপুর শহর থেকে ইজিবাইকযোগে কালিকাপুরের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হয়। ১৩ জুলাই পূর্ব খাগদীর একটি পরিত্যক্ত পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

র‌্যাব-৮ এর অতিরিক্ত ডিআইজি (সিও) আকিতা ইসলাম শনিবার সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। 

ইত্তেফাক/এমআই