মেহেরপুরের সঙ্গীত প্রশিক্ষক টাবলু আর নেই

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৯:৪১

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সঙ্গীত বিভাগের প্রশিক্ষক এখলাসুর রহমান টাবলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শনিবার  রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম টাবুল মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার কালু পাকালির ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বয়স হয়েছিল ৬০ বছর।

টাবুলের এ মৃত্যুতে মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক এবং তবলা বাদক ছিলেন। তিনি সদালাপী এবং নিরঅহংকারী মানুষ ছিলেন। জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গুণী শিল্পী হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছেন।

আরও পড়ুন: তানোরে ছেলেধরা সন্দেহে দুই যুবককে গণপিটুনি

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ আসর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে কলেজ মোড়ের পৌর কবরস্থানে দাফন করা হবে।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, এখলাসুর রহমান টাবুল মেহেরপুর শিল্পকলা একাডেমির জন্মলগ্ম থেকেই জড়িত। তিনি একজন গুণী শিল্পী ছিলেন। তার মৃত্যুতে মেহেরপুরের সাংস্কৃতিক জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। যা পুরণ করা সম্ভব না। জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

ইত্তেফাক/এমআরএম