মেলান্দহে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৩:২১

জামালপুরের মেলান্দহে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা এখন বন্যার প্লাবিত। যতই দিন যাচ্ছে বন্যাকবলিত মানুষের দুর্দশা বাড়ছে। ফসলি মাঠ-শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ব্রিজ-রেলসড়ক তলিয়ে গেছে। আশ্রয়হীন হয়ে পড়েছে মানুষ ও গবাদি পশু।

বন্যায় গৃহহীন হয়ে খাদ্য-বিশুদ্ধ পানির অভাবে মানুষ মানবেতর জীবন যাপন করছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিত্যপণ্যেরও সংকট দেখা দিয়েছে। বানভাসি মানুষের ন্যায় শিশু ও গবাদি পশু-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যার্তদের জন্য অন্যান্য বছরের ন্যায় তেমন ত্রাণ তৎপরতা নেই।

আরও পড়ুন: খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আ. রাজ্জাক জানান, এখন পর্যন্ত  লক্ষাধিক টাকা এবং ১০৫ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। বিচ্ছিন্নভাবে মাহমুদপুর, নাংলা ইউনিয়ন ছাড়া অন্যান্য ইউনিয়ন-পৌরসভায় ত্রাণ বিতরণ নেই। এতে বন্যার্তদের দুর্ভোগ বেড়েই চলেছে।

ইত্তেফাক/এমআরএম