সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রুবেল (৪০) নামে এক ভ্যান চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় উল্লাপাড়া পৌরসভাধীর হেলিপ্যাডের পাশে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুবেল বগুড়ার ধুনট উপজেলার শিয়ালিআপন গ্রামের শাহজাহান আলীর ছেলে।
নিহতের ভাই শাহ আলমের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, রুবেলের সঙ্গে তার ভগ্নিপতির পারিবারিক ঝামেলা ছিল। ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে দুইদিন আগে শাশুড়িকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে রবিবার সকালে করতোয়া নদীতে রুবেলের লাশ ভেসে ওঠে।
আরও পড়ুন: নবজাতক শিশুকে ড্রেনে ফেলে দিলেন নারী, বাঁচালো কুকুর
তিনি জানান, লাশের পেট কেটে ফেলা অবস্থা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
