সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ।
বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে রণগোপালদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আমি অনেক আগেই দলীয় পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু দলীয় বিভিন্ন সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। কিন্তু এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা। সভাপতির এই পদ থেকে আমি পদত্যাগ করলাম।

পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুই ভাই
মুজিবকোট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা আওয়ামী লীগ নেতার