সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে ঢাবি প্রশাসন

আপডেট : ১৫ মে ২০২৫, ১২:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। 

বুধবার (১৪ মে) এক জরুরি সভায় শোক পালনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে ছাত্রদল।

এর আগে, বুধবার সাম্য হত্যার ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাম্যের কথা কাটাকাটি হয়। পরে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে বন্ধুরা উদ্ধার অক্রে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা সাম্যকে মৃত ঘোষণা করেন। 

সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ইত্তেফাক/পিএস