ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের লক্ষ্যে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। কর্মী সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও ছাত্রদলের দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর। তিনি বলেন ছাত্রদল বিগত ১৬ বছর হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। সন্ত্রাসমুক্ত নিরাপদ, শিক্ষার্থীবান্দব ও গনতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করা, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানান।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামি দিনে ছাত্রদল করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফার ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল অগ্রণি ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই ছাত্রনেতা। তিনি আরও বলেন তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষের মুক্তির মহাকাব্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে খুনি হাসিনার সকল অন্যায়, অত্যাচার গুম-খুন ও প্রতিহিংসার জবাব দেয়া হবে।
তিনি বলেন জুলাই আন্দোলন কারও একক নেতৃত্বে হয়নি, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৬ বছরের লড়াই সংগ্রামের চুড়ান্ত পরিনতিতে এসে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। এ গণ অভ্যুত্থানে ছাত্রদল অগ্রনী ভূমিকা পালন করেছে। আজকে অনেকে গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে চাদাবাজি টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে। নয়মাসে বৈষম্য বিরোধী প্লাটফর্মের অনেক নেতা আংগুল ফুলে কলাগাছ হয়েছে,যা গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।
কর্মী সম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করা হয়। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেট থেকে শুরু করে গাজীপুর চৌরাস্তা গিয়ে শেষ হয়।মিছিল থেকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সাম্য হত্যার বিচার দাবি করা হয়। একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ঢাবির ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন,দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেল।
