টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২১ মে ২০২৫, ২১:১৪

শারজায় আজ টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। অর্থাৎ আগে ব্যাট করবে বাংলাদেশ। সিরিজ আপাতত ১–১ সমতায়।

দ্বিতীয় ম্যাচ থেকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাদ পড়েছেন নাজমুল হোসেন, তানভীর ইসলাম ও নাহিদ রানা। দলে ফিরেছেন মেহেদী হাসান, হাসান মাহমুদ ও পারভেজ হোসেন।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান , হাসান মাহমুদ ও পারভেজ হোসেন।
 
দুটি পরিবর্তন আনা হয়েছে আরব আমিরাতের একাদশে। আর্যাংশু শর্মা ও  মুহাম্মদ জাওয়াদউল্লাহর জায়গায় একাদশে ঢুকেছেন আকিফ রাজা ও ইথান ডি’সুজা।
 
আরব আমিরাতের একাদশ
 
মুহাম্সদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শারাফু, রাহুল চোপড়া (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী, ইথান ডি’সুজা, মতিউল্লাহ খান ও সগীর খান।

 

 

ইত্তেফাক/এএম