চসিক মেয়র

জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকা চেয়ে পাইনি 

আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:০০

জলাবদ্ধতা নিরসনের যন্ত্রপাতি কেনার জন্য সরকারের কাছে ৩০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে না পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শনিবার চসিকের সম্মেলনকক্ষে ‘চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসন কাজে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ। নতুন যন্ত্রপাতি কেনা জরুরি। সেজন্য সরকারের কাছে ৩০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু সেই বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সবকিছু ঠিক থাকলে ৫০-৬০ শতাংশ জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হতো।

চসিক মেয়র বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে জনসংখ্যার আনুপাতিক হারে বাজেট বরাদ্দ দেওয়া হয় না। অথচ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বন্দর থেকে সবকিছু নিয়ে যাওয়া হয়। কিন্তু চট্টগ্রামকে দেওয়ার বেলায় বৈষম্য করা হয়।

সিটি মেয়র বলেন, ‘কোনোকিছু লুকানোর প্রয়োজন নেই। মেয়রকে খুশি করার জন্য তথ্য গোপন করলে সমস্যার সমাধান করতে পারব না। তাই অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত সমস্যা তুলে ধরুন। গণমাধ্যমের প্রতিবেদন দেখে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারব।’

 

ইত্তেফাক/এমএএম