গাজার ৭৭ শতাংশ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে: রিপোর্ট

আপডেট : ২৫ মে ২০২৫, ১৯:৫০

গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখন গাজা উপত্যকার মোট ভৌগোলিক এলাকার ৭৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে। রোববার (২৫ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি গাজায় অনুপ্রবেশ এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখলকর বাহিনী মোতায়েনের মাধ্যমে ইসরায়েলিরা এসব অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে।

এছাড়া গুরুতর অগ্নিনিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিকদের তাদের বাড়ি, এলাকা, ভূমি ও সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ জোরপূর্বক উচ্ছেদ নীতিও অব্যাহত রয়েছে, যার মাধ্যমে গাজার ভূমি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ইসরায়েলের এই সম্প্রসারণ বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার বিশাল অংশের ওপর অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল, উপনিবেশবাদ, আগ্রাসন এবং দখলদারিত্বের নিয়ন্ত্রণ সমস্ত আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন করে বলপ্রয়োগের মাধ্যমে 'চূড়ান্ত সমাধান' চাপিয়ে দেওয়ার জন্য ইসরায়েলি রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটায়।

ইত্তেফাক/এসকে