হবিগঞ্জ সীমান্তে শিশুসহ ১৯ জনকে ‘পুশইন’

আপডেট : ২৬ মে ২০২৫, ১৬:২৮

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ জনকে পুশইন করেছে ভারত। সোমবার (২৬ মে) সকালে কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ১৯ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। 

তিনি আরও জানান, তাদের পরিচয় আরও বিস্তারিত যাচাই বাছাই করা হচ্ছে। তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এএইচপি