‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ

আপডেট : ২৭ মে ২০২৫, ১৩:০৪

‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। সচিবালয়-এনবিআরসহ দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাত করতেই তাদের এই কর্মসূচি। সোমবার (২৬ মে) থেকে এই কর্মসূচি শুরু হয়। সেখানে দেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবি জানান তারা।

অন্যদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির সদস্যরা।

সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি।

ইত্তেফাক/এটিএন