যে ৪ কারণে খালাস পেলেন এটিএম আজহার

আপডেট : ২৭ মে ২০২৫, ১৭:২৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ এটিএম আজহারকে যে চার কারণে খালাস দিলেন তা হলো।

এটিএম আজহারুল ইসলাম

১। অতীতের রায়ে বাংলাদেশসহ এই ভারতীয় সাব কন্টিনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল।
২। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ এসেসমেন্ট করা ছাড়াই এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল।
৩। পৃথিবীর ইতিহাসে এটি একটি Travesty of Truth অর্থাৎ বিচারের নামে অবিচার।
৪। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে।

ইত্তেফাক/এনএ