আজিমপুর অফিসার্স কলোনিতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:৩২

রাজধানীর আজিমপুরে অফিসার্স কলোনির লেকপাড় থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ গ্রেপ্তার করেছে। তার নাম শাহ আলম (২৫)। তার কাছ থেকে ১ টি রিভলবার উদ্ধার করা হয়েছে।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সেনাবাহিনীর সহায়তায় এবং লালবাগ জোনের সহকারী কমিশনার জুয়েল চাকমা ও লালবাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফা কামাল খানের সমন্বয়ে পুলিশের একটি টিম বুধবার গভীর রাতে আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টার জোন-এ, ১ নম্বর কলোনীর লেকপাড়ে অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে।

তার কোমরে লুকানো অবস্থায় একটি রিভলবার উদ্ধার করা হয়। রিভলবারটি চীনের তৈরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম পুলিশকে জানায়, আজিমপুর অফিসার্স কলোনি এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসা নিয়ন্ত্রনে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে তিনি জড়িত।

ইত্তেফাক/এএম