শিবগঞ্জে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৪:৫১

শিবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায়  সফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে সোনামসজিদ- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম উপজেলার ছল্ফাজিতপুর ইউনিয়নের দশভাইয়া পাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।

নিহতের চাচাতো ভাই নাসিম উদ্দিন জানান, সোমবার সকালে চিড়া ব্যবসায়ী সফিকুল ইসলাম চিড়ার বস্তাসহ সাইকেল যোগে নিজ বাড়ি হতে কানসাট যাবার পথে সোনামসজিদ-  চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ  পৌরসভাধীন একাডেমীর মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায়  সে ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন: সারিয়াকান্দিতে যমুনায় কমলেও বৃদ্ধি পাচ্ছে বাঙালি নদীর পানি

শিবগঞ্জ থানার এস আই রিপন জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।পরে পরিবারের কোন দাবি দাওয়া না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম