খাগড়াছড়িতে নদীর স্রোতে ভেসে নিখোঁজ হওয়া ২ ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ৩১ মে ২০২৫, ২০:৪০

খাগড়াছড়িতে নদীতে লাকড়ি সংগ্রহ ও মাছ ধরতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ মে) দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে।

মৃতরা হচ্ছেন দীঘিনালার মাইনী নদীতে নিখোঁজ তড়িৎ চাকমা (৫৫) ও লক্ষ্মীছড়িতে লক্ষ্মীছড়ি খালে নিখোঁজ উক্রাচিং মারমা (১৯)। 

পুলিশ ও দমকলবাহিনী সূত্র জানায়, শুক্রবার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়িতে মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হন তড়িৎ চাকমা (৫৫)।  নিখোঁজের  প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে মাইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। ডুবুরি দলের নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিদ্দিকুর রহমান।

অন্যদিকে, শনিবার লক্ষ্মীছড়িতে খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হন উক্রাচিং মারমা (১৯)। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারীদল প্রায় এক ঘন্টা চেষ্টার পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দুরে খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লক্ষীছড়ি ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রফিক আহম্মদ এ তথ্য জানান।

ইত্তেফাক/এমএএস