শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ৩টা ১ মিনিটে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের দিলখোশ হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন কাজী আবুল বাসার ও আবু মোঃ আহসানুল হাবীব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মোঃ আবুল কালাম আজাদ, মুস্তাফিজুল করিম মজুমদার, আবুল খায়ের খাজা, মোঃ সুমন ভুইঁয়া, মোঃ বদরুল আলম সবুজ, মোঃ কামরুল জামান।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, মহিলা কমিটি ও বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
