এক নজরে বাংলাদেশের ৫৩টি জাতীয় বাজেট

আপডেট : ০২ জুন ২০২৫, ১৪:৫৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন ‍আজ ‍সোমবার (২ জুন)। এটি হবে দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

স্বাধীনতা-পরবর্তী সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ ১৯৭২ সালে দেশের প্রথম বাজেট পেশ করেন। ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট হবে বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রথম বাজেট। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিচে ক্রমানুসারে বাংলাদেশের ৫৩টি জাতীয় বাজেট এক নজরে তুলে ধরা হলো। এখানে বাজেটের পরিমাণ ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ উল্লেখ করা হয়েছে।

অর্থবছর উপস্থাপক মোট বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
১৯৭২-৭৩ তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকা ৫০১ কোটি টাকা
১৯৭৩-৭৪ তাজউদ্দিন আহমেদ ৯৯৫ কোটি টাকা ৫২৫ কোটি টাকা
১৯৭৪-৭৫ তাজউদ্দিন আহমেদ ১,০৮৪ কোটি টাকা ৫২৫ কোটি টাকা
১৯৭৫-৭৬ ড. আজিজুর রহমান মল্লিক ১,৫৪৯ কোটি টাকা ৯৫০ কোটি টাকা
১৯৭৬-৭৭ মেজর জেনারেল জিয়াউর রহমান ১,৯৮৯ কোটি টাকা ১,২২২ কোটি টাকা
১৯৭৭-৭৮ লেফটেন্যান্ট জেনারেল জিয়া ২,১৮৪ কোটি টাকা ১,২৭৮ কোটি টাকা
১৯৭৮-৭৯ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২,৪৯৯ কোটি টাকা ১,৪৪৬ কোটি টাকা
১৯৭৯-৮০ ড. এম এন হুদা ৩,৩১৭ কোটি টাকা ২,১২৩ কোটি টাকা
১৯৮০-৮১ এম সাইফুর রহমান ৪,১০৮ কোটি টাকা ২,৭০০ কোটি টাকা
১৯৮১-৮২ এম সাইফুর রহমান ৪,৬৭৭ কোটি টাকা ৩,০১৫ কোটি টাকা
১৯৮২-৮৩ এ এম এ মুহিত ৪,৭৩৮ কোটি টাকা ২,৭০০ কোটি টাকা
১৯৮৩-৮৪ এ এম এ মুহিত ৫,৮৯৬ কোটি টাকা ৩,৪৮৩ কোটি টাকা
১৯৮৪-৮৫ এম সাইয়েদুজ্জামান ৬,৬৯৯ কোটি টাকা ৩,৮৯৬ কোটি টাকা
১৯৮৫-৮৬ এম সাইয়েদুজ্জামান ৭,১৩৮ কোটি টাকা ৩,৮২৫ কোটি টাকা
১৯৮৬-৮৭ এম সাইয়েদুজ্জামান ৮,৫০৪ কোটি টাকা ৪,৭৬৪ কোটি টাকা
১৯৮৭-৮৮ এম সাইয়েদুজ্জামান ৮,৫২৭ কোটি টাকা ৫,০৪৬ কোটি টাকা
১৯৮৮-৮৯ মেজর জেনারেল মুনিম ১০,৫৬৫ কোটি টাকা ৫,৩১৫ কোটি টাকা
১৯৮৯-৯০ ড. ওয়াহিদুল হক ১২,৭০৩ কোটি টাকা ৫,৮০৩ কোটি টাকা
১৯৯০-৯১ মেজর জেনারেল মুনিম ১২,৯৬০ কোটি টাকা ৫,৬৬৮ কোটি টাকা
১৯৯১-৯২ এম সাইফুর রহমান ১৫,৫৮৪ কোটি টাকা ৭,৫০০ কোটি টাকা
১৯৯২-৯৩ এম সাইফুর রহমান ১৭,৬০৭ কোটি টাকা ৯,০৫৭ কোটি টাকা
১৯৯৩-৯৪ এম সাইফুর রহমান ১৯,০৫০ কোটি টাকা ৯,৭৫০ কোটি টাকা
১৯৯৪-৯৫ এম সাইফুর রহমান ২০,৯৪৮ কোটি টাকা ১১,০০০ কোটি টাকা
১৯৯৫-৯৬ এম সাইফুর রহমান ২৩,১৭০ কোটি টাকা ১২,১০০ কোটি টাকা
১৯৯৬-৯৭ শাহ এ এম এস কিবরিয়া ২৪,৬০৩ কোটি টাকা ১২,৫০০ কোটি টাকা
১৯৯৭-৯৮ শাহ এ এম এস কিবরিয়া ২৭,৭৮৬ কোটি টাকা ১২,৮০০ কোটি টাকা
১৯৯৮-৯৯ শাহ এ এম এস কিবরিয়া ২৯,৫৩৭ কোটি টাকা ১৩,৬০০ কোটি টাকা
১৯৯৯-২০০০ শাহ এ এম এস কিবরিয়া ৩৪,২৫২ কোটি টাকা ১২,৪৭৭ কোটি টাকা
২০০০-০১ শাহ এ এম এস কিবরিয়া ৩৮,৫২৪ কোটি টাকা ১৭,৫০০ কোটি টাকা
২০০১-০২ শাহ এ এম এস কিবরিয়া ৪২,৩০৬ কোটি টাকা ১৯,০০০ কোটি টাকা
২০০২-০৩ এম সাইফুর রহমান ৪৪,৮৫৪ কোটি টাকা ১৯,২০০ কোটি টাকা
২০০৩-০৪ এম সাইফুর রহমান ৫১,৯৮০ কোটি টাকা ২০,৩০০ কোটি টাকা
২০০৪-০৫ এম সাইফুর রহমান ৫৭,২৪৮ কোটি টাকা ২২,০০০ কোটি টাকা
২০০৫-০৬ এম সাইফুর রহমান ৬১,০৫৮ কোটি টাকা ২৩,৬২৬ কোটি টাকা
২০০৬-০৭ এম সাইফুর রহমান ৬৯,৭৪০ কোটি টাকা ২৬,০০০ কোটি টাকা
২০০৭-০৮ মির্জা আজিজুল ইসলাম ৯৯,৯৬২ কোটি টাকা ২৫,৬০০ কোটি টাকা
২০০৮-০৯ মির্জা আজিজুল ইসলাম ৯৯,৯৬২ কোটি টাকা ২৫,৪০০ কোটি টাকা
২০০৯-১০ এ এম এ মুহিত ১,১৩,৮১৫ কোটি টাকা ২৮,৫০০ কোটি টাকা
২০১০-১১ এ এম এ মুহিত ১,৩২,১৭০ কোটি টাকা ৩৫,১৩০ কোটি টাকা
২০১১-১২ এ এম এ মুহিত ১,৬১,২১৪ কোটি টাকা ৪১,০৮০ কোটি টাকা
২০১২-১৩ এ এম এ মুহিত ১,৯১,৭৩৮ কোটি টাকা ৫২,৩৬৬ কোটি টাকা
২০১৩-১৪ এ এম এ মুহিত ২,২২,৪৯১ কোটি টাকা ৬০,০০০ কোটি টাকা
২০১৪-১৫ এ এম এ মুহিত ২,৫০,৫৬০ কোটি টাকা ৭৫,০০০ কোটি টাকা
২০১৫-১৬ এ এম এ মুহিত ২,৯৫,১০০ কোটি টাকা ৯৩,৮৯৪ কোটি টাকা
২০১৬-১৭ এ এম এ মুহিত ৩,৪০,৬০৫ কোটি টাকা ১,১০,৭০০ কোটি টাকা
২০১৭-১৮ এ এম এ মুহিত ৪,০০,২৬৬ কোটি টাকা ১,৪৮,৩৮১ কোটি টাকা
২০১৮-১৯ এ এম এ মুহিত ৪,৬৪,৫৭৩ কোটি টাকা ১,৭৩,০০০ কোটি টাকা
২০১৯-২০ আ হ ম মুস্তফা কামাল ৫,২৩,১৯০ কোটি টাকা ২,০২,৭২১ কোটি টাকা
২০২০-২১ আ হ ম মুস্তফা কামাল ৫,৬৮,০০০ কোটি টাকা ২,০৫,১৪৫ কোটি টাকা
২০২১-২২ আ হ ম মুস্তফা কামাল ৬,০৩,৬৮১ কোটি টাকা ২,২৫,৩২৪ কোটি টাকা
২০২২-২৩ আ হ ম মুস্তফা কামাল ৬,৭৮,০৬৪ কোটি টাকা ২,৪৬,০৬৬ কোটি টাকা
২০২৩-২৪ আ হ ম মুস্তফা কামাল ৭,৬১,৭৮৫ কোটি টাকা ২,৬৩,০০০ কোটি টাকা
২০২৪-২৫ এ এইচ মাহমুদ আলী ৭,৯৭,০০০ কোটি টাকা ২,৬৫,০০০ কোটি টাকা
ইত্তেফাক/এনএন