থানচিতে পাহাড় ধস, আহত ১

আপডেট : ০২ জুন ২০২৫, ১৮:৫৬

বান্দরবানের চলতি বর্ষা মৌসুমের গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচিতে পাহাড় ধসের মাটিচাপা পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে থানচির দুর্গম তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। 

এ ঘটনায় বাসিন্দা রেদাকশে মারমা এর ছেলে চশৈনু মারমা (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়। এবং পাহাড় ধসের এক পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তথ্য নিশ্চিত করে জানিয়েছেন ইউপির চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা।

জানা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে থানচির দুর্গম তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় রান্না ঘরে পাহাড় ধসের মাটিচাপা পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে, গুরুতর আহত চশৈনু মারমা (৩৮) তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, তিন্দু বাজারে পাহাড় ধসের রান্না ঘরে উপরে মাটিচাপা পড়ে চশৈনু মারমা নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। এখন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, ওখানকার জনপ্রতিনিধি মাধ্যমে খবর জেনেছি। পাহাড় ধসের মাটিচাপা পড়ে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি