দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত ইসলামী: নির্বাচন কমিশন

আপডেট : ০৪ জুন ২০২৫, ১৮:১৯

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে জামায়াত ইসলামী। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।’

এছাড়া, আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ডিএনসিসি নির্বাচনে নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমারা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।’

এরআগে, গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। রায়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বলেন- নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় ন্যায়সংগত ছিল না।
ইত্তেফাক/এএম