চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিক্সাচালক জনাব কামালের বাসায় তার পরিবারের সঙ্গে নয়াপল্টনে তাদের বাসায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাত করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। শহীদ কামালের স্ত্রীকে এ সময় আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়া ১৯ জুলাই, ২০২৪-এ স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ, মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ০৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ক্ষুদ্র ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সম্মুখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ডাঃ সালাহউদ্দিন মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডাঃ শরীফুল ইসলাম, ডা. লোহানী তাজুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল-সহ নেতৃবৃন্দ।
