ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা বামনকান্দা রেল জংশন এলাকায় বাসের ধাক্কায় মাওলানা ইমরান ছিদ্দিকী (২৫) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান ছিদ্দিকী ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের খালপাড় চুমুরদী গ্ৰামের শুকুর আলী ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন। সকালে নিজ মোটরসাইকেল যোগে গ্ৰামের বাড়ি ভাঙ্গাতে আসছিলেন বলে জানা যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঢাকার কম্পিউটার ব্যবসায়ী নিজ মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ভাঙ্গায় আসতেছিল। বামনকান্দা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা পরিবহন বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি সড়কের পাশে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাওলানা ইমরান ছিদ্দিকী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
