রংপুরের পীরগঞ্জে শেখ হাসিনার নাতি পিন্টু গ্রেপ্তার

আপডেট : ১৭ জুন ২০২৫, ১৯:২০

রংপুরের পীরগঞ্জে বিশেষ অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) দুপুরে জামতলার পেট্রোল পাম্প অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ জুন)বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পীরগঞ্জে বিএনপি-জামায়াত নেতাকর্মী ও প্রতিবাদকারী সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন, হয়রানি করাসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দায়েরের কুশীলব হওয়ার অভিযোগ রয়েছে। গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে তা বাঁধাগ্রস্ত করাসহ আন্দোলনকারীদের বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান, তবে সম্প্রতি তিনি পীরগঞ্জে ফিরে গা-ঢাকা দিয়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএম/এমএম