ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা 

আপডেট : ১৯ জুন ২০২৫, ১৩:৫৯

ইসরায়েলের সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে, তাদের বিমানবাহিনী বুধবার রাতে ইরানের নাতাঞ্জ শহরে একটি স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি তাদের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতো।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, এই স্থাপনায় এমন বিশেষ যন্ত্রাংশ ও উপকরণ রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয়, এবং সেখানে এমন প্রকল্প চলছে যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাতাঞ্জে এর আগেও হামলা হয়েছে। 

এই সপ্তাহের শুরুতে, বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান বিবিসিকে বলেছেন, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও সম্ভবত "মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে,"। ইসরায়েলের গত শুক্রবারের হামলার পর এ কথা জানান তিনি।

ইসরায়েল অভিযোগ করেছে, ইরান সম্প্রতি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে “অস্ত্র তৈরির পথে” নিয়ে যাচ্ছে, যা বিদ্যুৎ উৎপাদন বা পারমাণবিক বোমা দুটোর জন্যই ব্যবহৃত হতে পারে।

গত রোববার, ইরান আবার জানিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যের জন্য, এবং ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৩৫ জাতির বোর্ডকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।  

ইত্তেফাক/এসআর