নতুন গোয়েন্দাপ্রধান পেলো আইআরজিসি

আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:৫১

ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি।

বৃহস্পতিবার (১৯ জুন) আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর তার নিয়োগ চূড়ান্ত করেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা।

মাজিদ খাদামি এর আগে বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এবার তিনি সদ্য নিহত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন। কাজেমি গত ১৫ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) হামলায় নিহত হন। ওই হামলা শুরু হয় ১৩ জুন থেকে, যা দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যায়।

বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে আইআরজিসির শীর্ষ গোয়েন্দা ইউনিটের দায়িত্ব হস্তান্তর হলো, যখন ইরান ও ইসরায়েল মুখোমুখি সংঘাতে জড়িত এবং গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত পর্যায়ে চলছে।

ইত্তেফাক/এনএন