গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। তার জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে শ্রীলঙ্কা। টেস্টের চতুর্থ দিনের লিড নেওয়ার পথে থেকে প্রথম সেশন শেষ করেছে লঙ্কানরা। এখনও ৩০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে আছে ৪ উইকেট।
কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জায়া ডি সিলভা ১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার নাইম হাসান। ১৯ রান করা ধনাঞ্জায়াকে সাজঘরে ফেরান তিনি।
এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ক্রিজে আসা কুশল মেন্ডিসকে আউট করেন তিনি। ১৭ বলে ৫ রান করে ফিরে যান কুশল।
তবে মিলান রথনায়েককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কামিন্দু মেন্ডিস। ফিফটি তুলে নেন তিনি। প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা।
৬ উইকেট হারিয়ে ৪৬৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা। কামিন্দু মেন্ডিস ৮৩ ও মিলান রথনায়েকে ৩৮ রানে অপরাজিত আছেন।
