মেহেরপুরে মাদকব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১১:১৯

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদকব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হামিদুল ইসলাম (৩০) নামের একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে ওই গ্রামের মাথাভাঙ্গা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, গোভিপুর গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাদককারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইত্তেফাক/আরকেজি