ইরানে হামলায় ওয়াশিংটন যোগ দিলে মার্কিন জাহাজে হামলা করবে হুথিরা

আপডেট : ২১ জুন ২০২৫, ২১:৪০

ইরানের ওপর হামলায় ওয়াশিংটন যোগ দিলে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে।

শনিবার (২১ জুন) সংগঠনের সামরিক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত মে মাসে যুক্তরাষ্ট্র এবং হুথিরা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার অধীনে কোনো পক্ষই অন্য পক্ষকে লক্ষ্যবস্তু করবে না।

ইত্তেফাক/এসকে