ঘুষ কেলেঙ্কারির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরকে আদালতে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।
এর আগে সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুস সালামের লালকুঠি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে বাছিরকে গ্রেফতার করে দুদক। রবিবার (২১ জুলাই) ঘুষ কেলেঙ্কারি মামলায় ডিআইজি মিজানকে গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন: রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৯ জুলাই, ফিরতি ৫ আগস্ট
প্রসঙ্গত, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
ইত্তেফাক/কেকে
