কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল হতে ১টি দেশীয় বন্দুক, ১রাউন্ড কার্তুজ, ৫শ পিস ইয়াবাও উদ্ধার করেছে পুলিশ। তাই পুলিশের দাবি নিহত যুবক ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হয়তো তিনি মারা গিয়ে থাকতে পারেন।
নিহত নজরুল সিকদার (৩৫) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শামশুল আলম সিকদারের ছেলে।
আরও পড়ুন: ফুলবাড়ীয়ায় সৎ পিতার হাতে শিশু পুত্র হত্যা, পিতা আটক
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
