রাণীশংকৈলে বজ্রপাতে কিশোর নিহত

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:৪৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে এক কিশোর  নিহত হয়েছে। নিহত কিশোর উপজেলার আলসিয়া ভকরগাও গ্রামের মুনসুর আলীর ছেলে আবু সাঈদ (১৩)।
 
স্থানীয়রা জানায়, কিশোর আবু সাঈদ বাড়ির পালিত হাঁস চরাতে গ্রামের এক বিলে গিয়েছিলো। সে সময় হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাতে আক্রান্ত হয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়।

আরও পড়ুন: নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি

থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু