সিরাজগঞ্জের বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৯:১৮

সিরাজগঞ্জের চৌহালীতে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম খাতুন (৮) উপজেলার চরকুকরী পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে কুকরী কলেজপাড়া মহল্লার বাবু সিকদারের মেয়ে।

চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও নিহতের ভাই আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে যমুনার খালে গোসল করতে যায়। তখন সবার অলক্ষ্যে তলিয়ে যায়।

আরও পড়ুন: রাণীশংকৈলে বজ্রপাতে কিশোর নিহত

বিকেলের দিকে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।

ইত্তেফাক/নূহু