ইসরায়েল-ইরান সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বললেন ট্রাম্প

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৬:১৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন।

যুদ্ধবিরতির ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘সবকিছু ঠিকভাবে চললে—যা অবশ্যই চলবে—আমি উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই।’

ট্রাম্প আরও বলেন, ‘এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি এবং হবেও না!’

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এ যুদ্ধের অবসান একটি বড় ধরনের মানবিক ও কূটনৈতিক সাফল্য।

ইত্তেফাক/এমএএম