কাপাসিয়ায় বাস উল্টে নিহত দুই

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:৩১

গাজীপুরের ঢাকা-কাপাসিয়া সড়কে মঙ্গলবার দুপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ভাওয়াল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কাপাসিয়া যাওয়ার পথে ঢাকা-কাপাসিয়া সড়কের ভিটিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার পাশের কাঠাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর বাসটি উল্টে যায়।

এ সময় আহত হয় অন্তত ১৭/১৮ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জোবাইদা ফারহানা দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, বাসের হেলপার উপজেলার কাপাসিয়া গ্রামের শাজাহানের পুত্র মানিক (৩৫), গাজীপুরের ওমেরা গ্যাস কোম্পানির মার্কেটিং অফিসার চট্ট্রগ্রাম জেলার মোঃ ছাইফুজ্জামান চৌধুরী (৪২)।

আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

আহতরা হলো, রাজেন্দ্রপুরের মনোরঞ্জন সরকারের পুত্র চন্দন সরকার (৩৩), কালিগঞ্জ উপজেলার আলতাফ হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩৮), ময়মনসিংহ জেলার ভবানীপুর এলাকার ধীরেন্দ্র কর্মকারের পুত্র গোবরধন কর্মকার (৪৮), উপজেলার উত্তর খামের এলাকার আতাউর রহমানের কন্যা তায়েবা (২১), চালার বাজার এলাকার আব্দুস সামাদের পুত্র আতিক (২২)। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

ইত্তেফাক/নূহু