ইরানের বাবলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ

আপডেট : ২৪ জুন ২০২৫, ২০:৩৮

ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। পরের দিন সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টা পর ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরান ও ইসরায়েল তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে। যদিও সে অভিযোগ প্রত্যাখান করেছে ইরান। 

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনেন ঘটনায় উভয় দেশের প্রতি বিরক্তি প্রকাশ করেছের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইত্তেফাক/এমএএস