‘প্রতিশ্রুতি এবং ভালোবাসা, যা পুরোপুরি আমাদের’

আপডেট : ২৫ জুন ২০২৫, ১৩:৫০

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান-কনটেন্ট ক্রিয়েটর রোজা আহমেদ বিয়ের পর নতুন জীবনে বেশ সুখেই আছেন। মাঝে মধ্যেই তাদের রোমান্টিক মুহূর্তের জানান দেন রোজ নিজেই। সম্প্রতি স্যোশার মিডিয়ায় কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। 

ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি- আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত! তাহসানের বাহুতে স্ত্রী রোজা, তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে।

এছাড়া তাদের রিসোর্টের এক কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত দেখা গেছে। একটি বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও ভাগ করে নেন রোজা। সবকিছুতেই যেন এক স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়া।

ছবির ক্যাপশনে রোজা লেখেন , ‘প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সাথে কাটানো, যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা, ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা; যা পুরোপুরি আমাদের।’
 
২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা। ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান। 

তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। এদিকে দীর্ঘদিন একা থেকে গত বছর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান।
 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন