নাগরিকদের ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা ইসরায়ালি সামরিক বাহিনীর

আপডেট : ২৫ জুন ২০২৫, ২০:৫৫

ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরুতজ শেভা।

আজ বুধবার  (২৫ জুন) ভুলবশত ওই বার্তা পাঠানো হয় বলে জানিয়ে সামরিক বাহিনী।

নাগরিকদের ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা

আল-জাজিরার খবরে এ কথা জানানো হয়। সামরিক বাহিনী জানিয়েছে, ‘অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষা’ চলাকালে একটি ‘কারিগরি ত্রুটির’ কারণে ভুলবশত এই বার্তা নাগরিকদের কাছে পাঠানো হয়।

সামরিক বাহিনী বলেছে, কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা ঘটেনি। ভুলবশত নাগরিকদের কাছে সতর্ক বার্তা পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, ১৩ জুন ইরান-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এই তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি-ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৩০ হাজার ৮০৯টি। এছাড়া ৩ হাজার ৭১৩টি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৮৫টি।

ইত্তেফাক/এনএ