শরীয়তপুরে ডোবায় ভেসে উঠলো অচেনা তরুণীর মরদেহ 

আপডেট : ২৭ জুন ২০২৫, ১১:১৭

শরীয়তপুরের সখিপুরে ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড আলী আশ্রাফ বেপারি কান্দি এলাকার একটি ডোবা তেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন বাসিন্দা গফুর ঢালীর বাড়ীর পাশে একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহজটি  অজ্ঞাত এক তরুণীর। তার বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। তার পরিচয় এখনো শনাক্তে কাজ করছে পুলিশ।  

ওসি ওবায়দুল হক জানান, মরদেহটি আংশিক পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, অজ্ঞাত তরুণীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ইত্তেফাক/এপি