রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির সাম্বার হরিণটি প্রায় ঘণ্টা পর মারা গেছে।
শুক্রবার (২৭ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হরিণটি মারা যায়।
বন বিভাগ জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় একটি সাম্বার হরিণ উদ্ধার করে বন বিভাগ। এরপর আহত হরিণটিকে বন বিভাগ কাপ্তাই রেঞ্জে এনে একজন চিকিৎসা করানো হয়। তবে উদ্ধারের প্রায় দুই ঘণ্টার মধ্যে আহত হরিণটি মারা যায়।
বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, বন্য কুকুরের তাড়া খেয়ে হরিণটি বাঁচার জন্য পাহাড়ের চূড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। এ সময় হরিণটির পায়ে মারাত্বক আঘাত লাগে।
কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাউসার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হরিণটি পায়ে আঘাত পেলেও মূলত স্ট্রোক করে মারা গেছে। এ ধরণের সাম্বার হরিণগুলো বিরল প্রজাতির। যার ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক চার ফুট হতে পারে।

জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন, ভেসে গেছে হরিণ