জবি নীলদলের সভাপতি জাকারিয়া, সম্পাদক মোস্তফা

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২২:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের নতুন সভাপতি অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল।

 

মঙ্গলবার সংগঠনের দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির কথা জানানো হয়।

 

এক বছর মেয়াদী এই কমিটিতে সহ-সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ড. আব্দুর রউফ ও বিভাস কুমার সরকার, কোষাধ্যক্ষ হয়েছেন ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ।

আরো পড়ুন : মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছে ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন (মাহি) এবং প্রচার সম্পাদক আসাদুজ্জামান।

 

এ ছাড়া সংগঠনের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক ড. শাহজাহান, অধ্যাপক ড. গোলাম মোস্তফা, ড. শামছুল কবির, জি এম তরিকুল ইসলাম, কাজী নূর হোসেন, এ জি এম সাদিদ জাহান, নিয়াজ আলমগীর, মিফতাহুল বারী, মেহেদী হাসান, মো. ইমরান হোসাইন, জনাব নাসরিন সুলতানা।

 

ইত্তেফাক/ইউবি