জেলার তিন উপজেলা থেকে নারীসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই মরদেহ গুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ গুলোর মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় একজন নারী ও দুইজন পুরুষ, আড়াইহাজার উপজেলায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বন্দর উপজেলায় দুইজন রয়েছেন।
আড়াইহাজার ও বন্দরে হত্যার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। সদর উপজেলার পৃথক স্থান থেকে উদ্ধার হওয়া মরদেহ গুলোর একজন খুনের শিকার এবং অপর দুটি মৃত্যু রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গণপিটুনি, গ্রেফতার ৬
পুলিশ জানায় নিহতরা হলেন, মিশর শিকদার (২৫), বারেক মিয়া, শেফালী বেগম (৪২), সৈয়দ আহমেদ (১৭), সুরুজ মিয়া (৩৮) এবং অজ্ঞাত এক যুবক।
ইত্তেফাক/অনি
