সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩০ জুন ২০২৫, ১৫:৪৬

সাতক্ষীরা জেলায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইলস মিলস সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাতে জেলার পৌর সদরের সুলতানপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

শেখ হারুন অর রশিদের ছোট মেয়ে শেখ নুরজাহান রশিদ তন্বী সাংবাদিকদের জানান, বাবার নামে কোনো মামলা ছিল বলে আমাদের জানা নেই। ৫ আগস্টের পর তিনি বাড়ি ছেড়ে কোথাও যাননি। তিনি হার্টের রোগে ভুগছেন। রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

 

ইত্তেফাক/এনটিএম