সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা।
রবিবার (২৯ জুন) র্যাব-১২ এর একটি অভিযানিক দল যমুনা সেতুর পশ্চিমে নলকা এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১৬ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি, কুমিল্লা জেলার, ব্রাহ্মণপাড়া থানার টাকুই (রহমতপুর) গ্রামের শাহ আলমের ছেলে মোরশেদ আলম (৪০)।
র্যাব-১২ জানায়, আসামি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
