ভারতের হিমাচলে বন্যা পরিস্থিতির অবনতি, ৩৪ জনের মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৫, ২০:২৩

ভারতের হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে মৃতের সংখ্যা। এরইমধ্যে প্রদেশটিতে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। সবচেয়ে ভয়াবহ অবস্থা শিমলা, কাংগ্রা ও সিমোর জেলায়। 
 
প্রাথমিক হিসাবে এ পর্যন্ত আর্থিক ক্ষতি ৬৫০ কোটি রুপিরও বেশি, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। এমন পরিস্থিতিতে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ।
 
এদিকে, কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে বন্যা পরিস্থিতি। দুলিউ নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববার (২৯ জুন) সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশজুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া।

ইত্তেফাক/এমএএস