টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতেই চাপে পড়ে গেছে বাংলাদেশের বোলিং আক্রমণে। ইনিংসের শুরুতে তিন উইকেট হারিয়েছে সফরকারীরা।
প্রথম ধাক্কাটি দেন তানজিম সাকিব। ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে দেন তিনি। এরপর নিজের প্রথম স্পেলে তাসকিন আহমেদ বোল্ড করে ফেরান নিশান মাদুষ্কাকে। একই ওভারে কামিন্দু মেন্ডিসকেও তুলে নিয়ে দেন শ্রীলঙ্কাকে আরও বড় ধাক্কা। চতুর্থ উইকেট তুলে নেন তানভির ইসলাম। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে কুশাল মেন্ডিসকে সাজঘরে ফেড়ান তিনি।
২০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান।
সিরিজের প্রথম ওয়ানডেতে দুই বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক হয়েছে। ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। শ্রীলঙ্কার পক্ষে অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা (অধায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, এসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।
