ববি’র বাজেট বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০:৪২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষা ও গবেষণাসহ সকল খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (২ জুলাই) দুপুরে ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার উদ্যোগে এই কর্মসূচি হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে দাবি সম্বলিত স্মারকলিপি দেয়। উপাচার্য বাজেট সম্প্রসারণের জন্য এই দাবিনামা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর পেশ করবেন বলে শিক্ষার্থীদের জানিয়েছেন।

এসময় শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ববি-কে একটি টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সুপরিকল্পিত ও সম্প্রসারিত বাজেট কাঠামো জরুরি বলে দাবি করে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা দেন সংগঠক ভূমিকা সরকার, আবদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর, এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।

বরিশাল অফিস

ইত্তেফাক/এসএ